
মাজহারুল ইসলাম সরকার , গাজীপুর জেলা প্রতিনিধি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মাদক নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় যৌথ বাহিনী গাজীপুরের কালিয়াকৈরের ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার লিটার চুলায় মদসহ সরঞ্জাম উদ্ধার করেছে। রোববার (১২ অক্টোবর) বিজিবি সেনাবাহিনী পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন যাবত উপজেলা ঠাকুরপাড়া এলাকায় চুলায় মদ তৈরি করে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অনিল চন্দ্র ও শ্রীধাম চন্দ্র বর্মনের বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। এ সময় ৩১ টি ড্রামে মধ্যে রাখা আট হাজার লিটার মদসহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে। যৌথবাহিনীর গাড়ী বাড়ির সামনে উপস্থিত হয়েছে ঘরের ভিতর থেকে সিসি ক্যামেরায় দেখতে পেয়ে বাড়ির সবাই পালিয়ে যায়। যৌথ বাহিনী এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে এসময় উদ্ধারকৃত মদসহ মদ তৈরীর সরঞ্জাম জনসম্মুখে ধ্বংস করে দেয়। এ ব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আব্দুল মজিদ জানায় মাদক নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে তারই ধারাবাহিকতায় ঠাকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং আট হাজার লিটার মদ উদ্ধারসহ মদ তৈরি সরঞ্জাম ধ্বংস করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে মদের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।