রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহী জেলার বাঘা থানাধীন চকছাতারি গ্রামস্থ বাঘা টু আলাইপুরগামি পাকা রাস্তার সম্মুখে অভিযান চালিয়ে গত গত ১ সেপ্টেম্বর ২০২৫ ইং দুপুর সোয়া ১২টায় ২টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ৪টি ম্যাগজিন ও ০৮ রাউন্ড গুলি উদ্ধার’সহ ১ জন অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ নয়ন আহম্মেদ (২৫)। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন উত্তর খারিজা থাক চিলমারী (বাংলা বাজার দীঘির চর) গ্রামের মৃত মামুন মন্ডলের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার বাঘা থানার এসআই(নিরস্ত্র) মোঃ মোজাম্মেল হক ও ফোর্স-সহ গত ১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. বেলা ১২টায় রাজশাহী জেলার বাঘা বাজারস্থ আমচত্ত্বর মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো।
তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার বাঘা থানাধীন পাকুরিয়া ঘাট হতে একজন ব্যক্তি ভ্যানযোগে ২টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি বিক্রয়ের উদ্দেশ্যে বাঘা বাজরের দিকে যাচ্ছিল।
এমন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের এসআই(নিরস্ত্র) মো: মোজাম্মেল হক ফোর্স-সহ গত ০১ সেপ্টেম্বর উক্ত সময়ে অভিযান পরিচালনা করে।
বাঘা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে বাঘা থানাধীন চকছাতারি গ্রামস্থ বাঘা টু আলাইপুরগামি পাকা রাস্তার সম্মুখ হতে ভ্যান থেকে নেমে পালানোর চেষ্টাকালে দুপুর সোয়া ১২টায় অভিযুক্ত মোঃ নয়ন আলীর ডান হাতে থাকা সাদা প্লাষ্টিকের বাজারের ব্যাগটি তল্লাশি করে আটা, রশুন ও সরিষার তেলের সাথে রাখা একটি সাদা পলিথিনের ভিতরে ফ্রিজকৃত কাঁচা মাংস দ্বারা জড়ানো মাংসের মধ্যে রক্ষিত পলিথিন ও কসটেপ দিয়ে আলাদা আলাদাভাব মোড়ানো অবস্থায় ২টি অবৈধ আগ্নেয়াস্ত্র পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অস্ত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত অস্ত্রকারবারি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন উত্তর খারিজা থাক চিলমারী (বাংলা বাজার দীঘির চর) গ্রামের মোঃ কালু নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অস্ত্র উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।