
“
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
সমাজের অসংগতি দূরীকরণ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং ইতিবাচক সাংবাদিকতা চর্চার প্রত্যয় নিয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত গোবিন্দগঞ্জ উপজেলায় নবযাত্রা শুরু করেছিল “গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদ”। তরুণ, উদ্যমী ও দায়িত্বশীল সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই সংগঠন গোবিন্দগঞ্জে স্বচ্ছ ও ন্যায়নিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই পরিষদে সম্প্রতি আরও তিনজন সদস্য যুক্ত হয়েছেন—
• এম এ মহাব্বত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট।
• মনোয়ারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য, দৈনিক ডাক বেলা ও Mission 90 News
• লিটন বাবু, কার্যনির্বাহী সদস্য, কামদিয়া অনলাইন সংবাদ।
নবযুক্তদের স্বাগত জানিয়ে পরিষদের নেতৃবৃন্দ বলেন, গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদে নতুন যুক্ত হওয়া সদস্যরাও সমাজে ন্যায়, সত্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।কেননা সংবাদকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছ সাংবাদিকতা পরিবেশ তৈরি করাই গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদের মূল লক্ষ্য।
তাদের এই পথচলা গোবিন্দগঞ্জে সাংবাদিকতার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সকলের প্রত্যাশা।