
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের মধ্যে গতকাল শনিবার সকাল ৯টা থেকে ২ পর্যন্ত দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে । এ ঘটনায় উভয়পক্ষের অধশতাদিক আহত হয়েছে।
সংঘর্ষ চলাকালে পৌরশহরের কদমতলী প উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কসবা থানা, জেলা ডিবি পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
দুপুর দুইটায় পর্যন্ত দুপক্ষের সংঘর্ষ চললেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও উভয় পক্ষের মধ্যেই থমথম পরিস্থিতি বিরাজ করছে।
জানা যায়, কসবা পৌরশহরের শাহপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগমকে কসবা হজ্ব কাফেলার মাধ্যমে ওমরা পালনের জন্য সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। ওমরার আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফেরার পথে তার সঙ্গে থাকা একটি লাগেজ হারিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মরিয়ম বেগমের নাতি নাঈমের সঙ্গে হজ্ব কাফেলার পরিচালক মোয়াল্লেম গিয়াস উদ্দিনের বাকবিতণ্ডা শুরু হয়। গত বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পূর্ব ঘটনার জের ধরে ওই দুই গ্রামের লোকজন মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের অনুসারীদের জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল শনিবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যানবাহন চলাচল বন্ধ থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে উপজেলা নিবার্হী অফিসার মোঃ ছামিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির, সহকারী পুলিশ সুপার নাজমুস সাবিক, অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা, ব্রাহ্মণবাড়িয়া ডিভি পুলিশ এক সাথে কাজ করেছেন।
অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা বলেন, প্রায় পাচঘন্টা দুই পক্ষের সংঘর্ষের পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় তৎপর রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।