
আলমগীর কবীর,
গাইবান্ধা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার পৌরসভার ০৭নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পরিচিত আশিকুর জামান মুন্না, আসন্ন গোবিন্দগঞ্জ পৌরসভার ০৭নং ওয়াডে কাউন্সিল পদে প্রার্থী হিসেবে নিজের সংকল্প ব্যক্ত করেছেন।৩৫ বছর বয়সী এই তরুণ যুবক দীর্ঘ সময় ধরে তৃণমূল পর্যায়ে জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
তৃণমূলের সেবায় মানুষের খুব কাছাকাছি থাকার সুযোগ পান। এলাকার মানুষের কাছে তিনি একজন পরোপকারী ও সেবক হিসেবেই পরিচিত। তার এই সেবায় তাকে মানুষ হিসেবে নিরহংকার রেখেছে বলে এলাকাবাসী মনে করেন।
নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকার
নির্বাচিত হলে আশিকুর জামান মুন্না তার ওয়ার্ডের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন:
ওয়াডের স্কুল মাঠ, রাস্তাঘাট সংস্কার করা তার প্রথম লক্ষ্য।
পরবর্তী ধাপে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি পৌরও ওয়াডে মাদক, চাঁদা মুক্ত পৌর গঠন।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে, বয়স্ক ও বিধবা ভাতা- প্রতিবন্ধী ভাতা সুবিধা প্রকৃত দুস্থ ও বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার অন্যতম উদ্দেশ্য।
এলাকার নতুন প্রজন্মকে রক্ষায় মাদক ও জুয়া নির্মূলে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন।
রাজনৈতিক আদর্শ ও প্রত্যাশা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( মৎস্যজীবি )-এর উপজেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে। আশিকুর জামান মুন্না জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। তিনি মনে করেন, সাধারণ, গরীব ও মধ্যবিত্ত মানুষের সমর্থন ও ভোটেই তিনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ।
৭নং ওয়াডবাসী আশিকুর জামান মুন্না একজন পরোপকারী ও ভালো মানুষ, যিনি প্রকৃত অর্থেই মানুষের সেবা করতে চান।” এমন তরুন মানুষের কাউন্সিল হওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আশিকুর জামান মুন্না এখন ৭নং ওয়াডবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।