
সরকার মাজহারুল ইসলাম , গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে মামলা প্রত্যাহার না করায় বাদীনিকে হত্যার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় মামলার বাদীনি বিবাদীদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসুত্রে জানাগেছে উপজেলার গোয়ালবাথান এলাকার মাহাবুল আলম একই উপজেলার জালশুকা এলাকার বাদীনি সালমা বেগমের স্বামীর নিকট থেকে তের লাখ পচাত্তুর হাজার টাকা( চেক জমা দিয়ে ) নিয়ে ছিল। পরে তিনি ওই টাকা ফেরত না দিলে তার বিরুদ্ধে আদালতে চেক ডিজ অনারের মামলা প্রদান করা হয় এবং মামলায় বিচারিক আদালতের বিচারক আসামীকে জেল হাজতে প্রেরন করে। আসামী জামিনে জেল থেকে বেড় হয়ে আমাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে । মামলা প্রত্যাহার না করায় তিনি গত ৪ সেপ্টেম্বর তার ভাড়া করা ইসরাক, তারেকসহ ৫থেকে ৬জনের একটি দল নিয়ে লতিপুর বাসষ্টান্ডে গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। এসময় আশপাশের লেঅকজন এগিয়ে এলে বিবাদীরা ঘটনাস্থল থেকে দ্রæত চলে যায়।যে কোন মুহুর্তে তারা তাকেসহ তার স্বমীকে হত্যা করতে পারে। পরে এঘটনায় সালমা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এব্যাপারে কালিয়াকৈর থানা এসআই খাইরুল ইসলাম জানান টাকা পাওনাদার বাদী ও বিবাদীদের বিষয়টি মিমাংশ করে দেওয়ার জন্য থানায় আনা হয়েছিল। থানা থেকে বেড় হয়ে যাওয়ার সময় বিবাদী পক্ষ থানা গেটের সামনে বাদীনির সাথে এঘটনা ঘটায়। হত্যার হুমকির বিষয়ে বাদীনি থানায় একটি অভিযোগ দায়ের করেছে এবং হত্যার হুমকি প্রদান করার বিষয়ে আইগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।