
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
হ্যাকিংসহ সাইবার অপরাধ ও সংঘবদ্ধ প্রতারক চক্রের আসামি সাকিবকে রাজশাহী মহানগরের রাজপাড়া থানা এলাকায় থেকে গ্রেফতার করেছে সদর কোম্পানি র্যাব-৫, রাজশাহী ।
র্যাব-৫ জানায়, গত ১৮ নভেম্বর ২০২৫ রাজশাহীর সদর কোম্পানী র্যাব-৫,
মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ১টা ১০ মিনিটে রাজশাহী মহানগর এর রাজপাড়া থানাধীন জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে সাহেব বাজারগামী পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে এন্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ স্থাপন করে অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ আইডিতে বেআইনিভাবে প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণা মূলকভাবে অর্থ আদায় করতঃ সাইবার অপরাধের মাধ্যমে প্রতারণা চক্রের তদন্তে প্রাপ্ত আসামি হওয়ায় নাজমুস সাকিব’কে কৌশলে গ্রেফতার করা হয়।
উক্ত প্রতারণার বিষযয় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রতারণার অপরাধের কথা অকপটে স্বীকার করে।
উল্লেখ্য য়ে, ধৃত আসামিকে ডিএমপি পল্টন থানার মামলা নং -১১, তারিখ-০৫/০৬/২০২৫ ইং, ধারা -৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত আসামী ও অন্যান্য পলাতক আসামীদের পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত উক্ত আসামীকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে।