
খোকন মাহমুদ মানবাধিকার খবর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি,,,
ময়মনসিংহের ভালুকায় সিডষ্টোর বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শনিবার সন্ধ্যায় অভিযান পরিচালনার সময় ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফুটপাত ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়,মহাসড়কের ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় কিছু ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
সচেতন মহল বলছে,রাষ্ট্রের অবকাঠামো উন্নয়ন,সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল এবং পরিবেশের সৌন্দর্য রক্ষার স্বার্থে ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। ফুটপাতে অল্প কিছু ব্যবসায়ী থাকলেও এর কারণে প্রতিদিন লাখো মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটে।
প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান,সরকারি জায়গা জনগণের কল্যাণেই ব্যবহারের জন্য উন্মুক্ত করা হচ্ছে। প্রতিটি উপজেলায় এসব অবৈধ দখল উচ্ছেদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করে থাকেন।
তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ইউএনও ও এসিল্যান্ডদের বিরুদ্ধে অপপ্রচার,অপমান ও বাধা দেওয়ার প্রবণতা উদ্বেগজনক বলে মনে করছেন অনেকে। স্থানীয়দের প্রশ্ন,প্রশাসনের কাজে বাধা দিতে কারা ইন্ধন দিচ্ছে এবং কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে?
এদিকে সিডষ্টোর বাজার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।সচেতন মহল বিষয়টি কঠোরভাবে মোকাবিলার দাবি জানিয়েছেন।