
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা বাজারের পূর্ব পাশে মসজিদসংলগ্ন ডাক্তারের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকাবাসী ও এলাকার সাহসী কিছু যুবক আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। একই সময়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। এছাড়া কসবা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খাদলা ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী আশরাফের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে।
আগুনে ঘরে থাকা আসবাবপত্র, মূল্যবান স্বর্ণালংকার, নগদ অর্থ, প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আলী আশরাফ মেম্বারের স্ত্রী জানান,
“আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে পাশের একটি কক্ষে ছিলাম। হঠাৎ দেখি আগুন পাশের রুমের দিকে ধেয়ে আসছে। তখন দ্রুত আমার বাচ্চাকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসি। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আমাদের আনুমানিক ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।” খবর পেয়ে আগুনে পুরা পরিবারকে দেখতে দ্রুত কসবা উপজেলা নির্বাহী অফিসার জনাব সামিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। বায়েক ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ ক্ষতিগ্রস্ত পরিবারটিকে কসবা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া ৪ জাতীয় সংসদ সদস্য জনাব মুশফিকুর রহমানের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন। বায়েক ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান। সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম। সাবেক সভাপতি নাদিরুজ্জামান ভূঁইয়া রুমে সহ সহযোগী সংঘ সংগঠনের সকল নেতৃবৃন্দ।