
নিজস্ব প্রতিনিধি :
গাজীপুর কালিয়াকৈর উপজেলা মৌচাক ইউনিয়ন ছাত্রদলের পক্ষে থেকে আনন্দ মিছিল করেন গত ২৩ই আগস্ট বিকেল ৪ ঘটিকায় মৌচাক এলাকায় মহাসড়কে। এ সময় সময় তারা দাবি করেন নতুন ভোটারদের প্রথম ভোট এবার ধানের শীষে হোক। নতুন সকল ভোটারকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানায়। তারা বলেন তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ঈশরাক আহমেদ সিদ্দিকী আহবানে সকল যুব সমাজ সহ নতুন ভোটারদেরকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান করেছেন । মিছিল শেষ করে ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন তারা বলেন ব্যারিস্টার ইশাক আহমেদ সিদ্দিকী সুশিক্ষিত তারুণ্যের প্রতিক াএবারে ধানের শীষ প্রতীক নিয়ে এমপি নির্বাচনে তাকে দেখতে চাই ছাত্রদলের নেতারা । ছাত্রদলের এই মিছিলে যারা নেতৃত্ব দিয়েছেন তারা হলেন, যুগ্ম আহবায়ক কালিয়াকৈর উপজেলা ছাত্রদল নাজমুল হোসেন আকাশ। সভাপতি পদপ্রার্থী মৌচাক ইউনিয়ন ছাত্রদল ইনজাম মাহমুদ সরকার, সিনিয়র সহ-সভাপতি মৌচাক ইউনিয়ন ছাত্রদল মুন্তাকিম বিল্লাহ সহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ ।