
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন গণশুনানি গ্রহণ করেন।
গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাপ্রার্থীরা ভূমি-সংক্রান্ত সমস্যা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, আর্থিক দুর্দশাসহ বিভিন্ন বিষয়ে তাদের সমস্যা ও আবেদন উপস্থাপন করেন। জেলা প্রশাসক সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগসহকারে শুনে সমস্যার ধরন অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করেন।
গণশুনানিতে মোট ১৭৪ জন সেবাপ্রার্থীর মধ্যে ১৭২ জনকে নগদ টাকা, ১ জনকে ঔষধ ক্রয় এবং ১ জনকে বই ক্রয়ের জন্য অর্থসাহায্য প্রদান করা হয়।
এছাড়া বিভিন্ন সেবাপ্রার্থীর সমস্যা সমাধানে পুলিশ সুপারের কার্যালয়, হাসপাতাল, সমাজসেবা অফিস, কৃষি, মৎস্য ও যুব উন্নয়ন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।