
গাজীপুর প্রতিনিধি:
সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষায় গাজীপুরে ‘জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’র জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম পূর্ণ গতিতে এগিয়ে চলছে।
সংগঠনের গাজীপুর জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এম মানিকের নেতৃত্বে জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে জানান, গণমাধ্যমকর্মীদের কল্যাণে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে এ সংগঠনটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়া এবং সার্বিক কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়াই তাদের মূল লক্ষ্য।
এ প্রসঙ্গে দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার গাজীপুর মহানগর স্টাফ রিপোর্টার ওবায়দুল জয় বলেন, “সাংবাদিকদের অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই সংগঠনের মাধ্যমে আমরা গাজীপুরের সকল সাংবাদিকের পাশে থেকে ন্যায়সংগত দাবি আদায়ে কাজ করে যেতে চাই।”