
সরকার মাজহারুল ইসলাম গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি প্রকল্পের আওতায় দক্ষ সেচ ব্যবস্থাপনার উপর পানি ব্যবহারকারী গ্রুপের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর সোমবার (২৫ আগষ্ট) সকাল ১০টায় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পরিষদের হল রুমে গাজীপুর জেলা বিএডিসির সেঢ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর( ) সহকারী প্রকৌশলী আবু কাউসার আহমেদ। কৃষি ক্ষেত্রে বিশেষ করে ধান চাষে কি ভাবে পানি ব্যবহার করলে সর্বোচ্চ ফলন পাওয়াসহ অর্থনৈতিক সাশ্রয় হবে সেই বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়া সার কোন ফসল চাষে কি পরিমান সার ও ব্যবহার করলে লাভবান হবেন সেই সম্পর্কে তিনি আলোচনা করেন।
এছাড়া কালিয়াকৈর কৃষি প্রকৌশলী আতিক আহমেদ ফাত্তাহ তার বক্তব্যে বলেন চাষ সবচাইতে সহজে চাষ করা যায়। তবে যেসব স্থানে চিপচিপে হালকা পানি থাকে সেখানেও শরীষা চাষ করা যায়। যারা পেঁপে চাষ করেন তাদের উদ্দেশ্য করে তিনি বলেন চারা রোপনের পরেই যারা ঘুরে উঁচু করে মাটি দেওয়া যাবে না। এতে ভালো ফলন পাওয়া সম্ভাবনা কমে যায়। এজন্য চারা রোপনের কিছুদিন পর গাছের গোড়ায় উঁচু করে মাটি দিতে হবে এবং গাছ মোটা হবে এছাড়া হলো না প্রচুর আসবে।
কালিয়াকৈর উপজেলা উপ সহকারি প্রকৌশলী (বিএডিসি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণকর্ম সূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আতিক আহমদ ফাত্তাহ, কালিয়াকৈর উপজেলার ইউনিয়ন উপসহকারী কর্মকর্তা সঞ্জয় সরকারসহ অন্যান্যরা।
এ সময় পানি ব্যবহার প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।