
( ইকরামুল ইসলাম) যশোর সদর উপজেলা প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন এর জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার (০৭ মে) পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান করতে হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বসুন্দিয়া আদর্শ শাখা।সংগঠনের বসুন্দিয়া আদর্শ শাখার সভাপতি ইখলাস হোসেন জানান পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, কলম ও শিক্ষা উপকরণ বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতার লক্ষ্যে এ হেল্প ডেস্ক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারে হেল্প ডেস্কটি স্থাপন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকরা হেল্প ডেস্ক থেকে সহযোগিতা গ্রহণ করেন। পরীক্ষার প্রথম দিন সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতিতে এই সহায়তা কেন্দ্র পরিচালিত হয়। তারা পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে সহযোগিতা প্রদান করেন। আদর্শ শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জহুরুল আমিন বলেন, পরীক্ষার্থীদের মানসিক চাপ কমানো এবং সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তারা সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন ছাএশিবির এর দপ্তর সম্পাদক ইকরামুল ইসলাম, বসুন্দিয়া মোড় উপ-শাখার সভাপতি ইয়াসির আরাফাত, ৭ নং ওয়ার্ড সভাপতি আব্বাস আলী খান প্রমূখ।