
মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি
গণতন্ত্র বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের লক্ষ্যে কর্মীদের সংগঠিত করতে গাজীপুরের কালিয়াকৈরে শনিবার দুপুরে উপজেলার বোয়ালী ইউনিয়নের চাবাগান কাজী সাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয় ও সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ কর্মী সমাবেশের মোঃ আতাউর রহমান সরকার, সাবেক সিনিয়র যুপ্ত সাধারণ সম্পাদক বোয়ালী ইউনিয়ন বিএনপি, এর সঞ্চালনায় সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী আজম খান সাবেক সভাপতি, বোয়ালী ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে জননেতা আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঢাকা বিভাগ, এ সময় তিনি গাজীপুর ১ আসনের সর্বস্তরের জনগণ কে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জান ৷
এসময় আরও উপস্থিত ছিলেন , কোনাবাড়ি ইউনিয়ন বিএনপি, কালিয়াকৈরের নয়টি ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ও পৌর বিএনপি নেতা কর্মী।
কালিয়াকৈর উপজেলা, কোনাবাড়ি মেট্রো থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মী সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বিপুল উৎসাহ ও অংশগ্রহণের মাধ্যমে সভাস্থল প্রকম্পিত করে তোলেন।
বক্তারা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আহ্বান জানান ।