
মেহেদী হাসান মুন, বিশেষ অনুসন্ধানী প্রতিবেদক, রংপুর।
রংপুরে আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশের উদ্যোগে শ্রমিকদের সাথে আজ দুপুরে মিঠাপুকুর শঠিবাড়ী বাজারে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর হাইওয়ের সহকারী পুলিশ সুপার মোঃ আতাউর রহমান।তিনি বলেন, ঈদকে সামনে রেখে কোনোভাবেই ফুটপাত বা রাস্তা দখল করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। বিশেষ করে নসিমন-করিমনসহ ধীরগতির যানবাহন যেন মহাসড়কে না ওঠে এবং কোনো যানবাহন রাস্তার মাঝখানে যাত্রী ওঠানামা না করায়—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।ঈদ উপলক্ষে আজ থেকে ঈদের পরবর্তী সাত দিন পর্যন্ত মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনটি মোটরসাইকেল টিম মোতায়েন থাকবে এবং ২৪ ঘণ্টা পুলিশ টহল জোরদার করা হবে।
এ সময় বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর