
সরকার মাজহারুল ইসলাম ,গাজীপুর জেলা প্রতিনিধি।
গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনিত প্রার্থী মেয়র মজিবুর রহমান বলেছেন বিগত ৩৫বছরে যে আসনটি পাওয়া যায়নি এবছর পুনরুদ্ধার করা যেতে পারে। আপনারা একতাবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষ বিজয়ী হলে বিজয়ের মালা পড়বে আমাদের নেতা তারেক রহমান। আগামী ২৫তারিখে আমাদের নেতা দেশে আসবেন আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী হবেন। আজ ১৪ ডিসেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর এলাকায় তার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আমি ২০বছর মেয়র পদে ছিলাম । আমার মেয়রের অফিসের দরজা সবার জন্য উন্মুক্ত ছিল। সবার আগে আমি অসহায় দরীদ্র লোকের কাজ করে দিতাম। আর এজন্য কারিয়াকৈর পৌরবাসী তারা আমাকে ২০বছর ধরে ভাল বেসে মেয়র বানিয়ে তাদের বুকে আগেø রেখেছে। তিনি উল্লেখ করেন এখনও যে সকল বিএনপি’র নেতা কর্মীরা ধানের শীষের ছায়া তলে আসেননি তারা অচিরেই চলে আসবে। ধানের শীষ আমার নিজের প্রতীক নয় এটা বিএনপি’র প্রতীক ,বেগম খালেদা জিয়ার প্রতীক, ধানের শীষ তারেক রহমানের প্রতীক । সুতরাং মধ্যপাড়াসহ গাজীপুর ১আসনের সকল নেতাকর্মী বেধাবেধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করি এবং এ আসন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেই। এসময় কালিয়াকৈর ডিগ্রী কলেজের সাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই এর সবাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির দলীয় অংগ সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।