
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর এলাকার থেকে বুধবার অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে নিহতের পরিচয় পাওয়া
যায়নি। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার ৬নং
ওয়ার্ড কালামপুর এলাকায় বুধবার সকালে সড়কের ওপর এক যুবকের অর্ধনগ্ন
ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে কালিয়াকৈর থানায় খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন। এখনো নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। নিহতের শরীরের
উরু ও পেটের অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে, ওই যুবককে নৃশংসভাবে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ ওই
নির্জন সড়কের ওপর ফেলে রেখে গেছে। এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।