
কালিগঞ্জ ব্যুরো (শেখ শরিফুল ইসলাম):
উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক পীরে কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর মাজার জিয়ারত করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি সপরিবারে নলতায় অবস্থিত মাজার জিয়ারত করেন। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে পীরে কামেলের জীবন, কর্ম ও অসামান্য অবদান নিয়ে আয়োজিত একটি বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভার মূল প্রতিপাদ্য
আলোচনা সভায় হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর শিক্ষা বিস্তার, মানবকল্যাণ, আধ্যাত্মিক দর্শন এবং সমাজ সংস্কারমূলক কাজ নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এতে তাঁর জীবনাদর্শ, কর্মময় জীবনের বিভিন্ন দিক এবং মানুষের কল্যাণে আত্মনিবেদনের সার্বিক চিত্র তুলে ধরা হয়।
পীরে কামেলের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত শুনে জেলা প্রশাসক কাউসার আজিজ গভীর আবেগ ও মুগ্ধতা প্রকাশ করেন। তিনি মাজার প্রাঙ্গণের মনোরম পরিবেশ এবং সার্বিক সুশৃঙ্খল ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে জেলা প্রশাসক উল্লেখ করেন, তিনি নিজেও বইপত্র পাঠের মাধ্যমে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) সম্পর্কে জানার চেষ্টা করছেন এবং তাঁর জীবনদর্শনের ওপর অধ্যয়ন অব্যাহত রেখেছেন।
হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর সংক্ষিপ্ত জীবনী