
হাফিজুর রহমান (যশোর)প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় সেলো মেশিন চুরির অপবাদে মারধর করায়, অপমান সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বাঘুটিয়া ইউনিয়নের নিমতলা গ্রামের সপ্ন রায় (১৮), তার পিতার নাম সমর রায় । চাকই বাজারে তার নিজের একটি ইলেকট্রিকের দোকান ছিলো।
১ মার্চ শনিবার সকাল ১০টার সময় স্বপ্ন রায়কে তার বাড়ি পাশে একটি আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার প্রতিবেশী জানান, শুক্রবার রাতে সেলো মেশিন চুরির অপবাদে স্বপ্নকে বাড়ি থেকে ডেকে এলাকার কিছু লোকজন মারধর করে। আর আজ সকালে তাকে আম গাছের সাথে ঝুলে থাকতে দেখা যায়।