
হাফিজুর রহমান যশোর, প্রতিনিধি
যশোরের অভয়নগরে মৎস ঘেরে বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজল সরকার (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুন্দরী ইউনিয়নের হরিশপুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
সুজল সরকার ওই গ্রামের রকেট সরকারের ছেলে।
রোববার সকালে সুজল সরকার তাদের নিজেস্ব মৎস ঘেরের পানি দিতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন।