
সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী মতাদর্শের অধিকাংশ আজ সকাল ১০ ঘটিকায় পি পি, এপিপি,জি পি, এজিপি সরকারি কর্মকর্তা নিয়োগের প্রতিবাদে পদ বঞ্চিত আইনজীবীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা স্লোগানের স্লোগানে আইনজীবী সমিতির সামনে জ্বর হতে থাকে এবং তাদের দাবিদাওয়া পেশ করে। তাদের মূল দাবি যোগ্যতা ও দক্ষতা এবং মেধার ভিত্তিতে গাজীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র আইনজীবীদের মধ্য হইতে নিয়োগ না দিয়ে অযোগ্য, ফ্যাসিবাদের সাথে জড়িত আইনজীবীদের সরকারি আইনকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। যোগ্যদের এখানে বঞ্চিত করা হয়েছে এ নিয়ে তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে সিনিয়র,যোগ্য, দক্ষ আইনজীবীগন কে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেওয়ার দাবি জানান। তারা বিক্ষোভ করতে করতে বর্তমান জিপির কার্যালয়ের একটি জানালা ভাংচুর করে। আন্দোলনকারীদের দাবি জ্যেষ্ঠতার ভিত্তিতে আইনজীবীদের সরকারি কোন পদে না রেখে যারা ফ্যাসিবাদের ধূসরদের সাথে যুগ সাজুস করে পিপি,এপিপি, জিপি,এজিপি পদে সরকারি কর্মকর্তা হিসেবে আইনজীবীদের নিয়োগ দেয়া হয় তাতে যথাযথ আইন, নিয়ম মানা হয়নি। দীর্ঘ দিন যে সকল আইনজীবী মামলা, হামলা, জুলুম নির্যাতন এর সম্মুখীন হয়েছে এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জাতীয়তাবাদী আদর্শকে ধরে রেখেছে তাদেরকে মূল্যায়ন করার কথা বলা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অধিকাংশ মনে করে প্রতিটি থানা এবং মেট্রোপলিটন থানার সমন্বয় করে প্রত্যেক থানার অধীনে যে সকল যোগ্য, দক্ষও প্রবীন আইনজীবী রয়েছে জ্যেষ্ঠতার বৃত্তিতে সরকারি আইন কর্মকর্তা পিপি,এপিপি,জিপি,এজিপিহিসেবে তাদেরকে নিয়োগ দেয়া হোক। তাহলে দেশে আইনি শাসন প্রতিষ্ঠিত হবে।