
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট নাফিসা আরেফীন বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ গ্রহকারী যে সকল অধ্যয়নরত শিক্ষার্থী অংশ গ্রহন করেছিল ওই সব শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরত যাওয়ার আহবান জানান। পড়া লেখা বাদ দিয়ে অন্যকোন কাজে নিজেকে সম্পৃক্ত করা ঠিক হবেনা। লেখাপড়া শেষ করে যেখানে ইচ্ছো সেখানে নিজেকে ইনভল্ব করার পরামর্শ প্রদান করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, নির্বাচিত জনপ্রতিনিধি, সুশীলসমাজের প্রতিনিধি, শিক্ষকবৃন্ধ, ছাত্রপ্রতিনিধি সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি বলেন আমরা যদি আইন ভাঙ্গার প্রতিযোগীতায় নেমে যায় তা হলে হবেনা। আমাদের ভিতরে আইন মানার বোধ তৈরী করতে হবে । আইন না ভাঙ্গার প্রবনতা যদি চলমান থাকে তা হলে যারা এসব করতে চায় তারা এক সময় আইন ভাঙ্গার প্রবনতা থেকে বেড়িয়ে আসবে। আমরা সবাই রাষ্ট্রের নাগরিক নৈতিকতার জায়গায় আমাদের সচেতন থাকতে হবে। এর পরেও যদি করতে চায় তা হলে আপনারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন তিনি আপনাদের সহযোগীতা করবেন। উপজেলার বিভিন্ন এলাকায় বন বিভাগের জমি দখলের বিষয়য়ে তিনি উল্লেখ করেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বনকে রক্ষা করতে হবে। তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে সকল অস্ত্র সিজ করা হয় তা এখনো ফেরত আসেনি। বিষয়টি নিয়ে আমি এসপি সাবের সাথে কথা বলবো। পুলিশ যাতে নির্ভয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে সেই জন্য পুলিশের ভয় কাটানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার আহম্মেদের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ডাক্তার শাহাবুদ্দিন আহসান, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহজাহান খান ,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সুমন মোল্লা, সুত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোলাইমান,কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেন, সমন্বয়ক হাফিজ মাহমুদ মাহিন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ উপজেলা প্রকৌশরী আব্দুল বাছেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকারিয়া আলম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত হোসেন, বিএডিসি কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যান্যরা।