
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা ১জন, মাদক কারবারি ১ জন ও সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪ জনসহ ৬ জন রয়েছে। এসময় এক মাদক কারবারির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলা ধরখার ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও ঘোলখার গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে রানা হাজারী, মোগড়া এলাকার মোঃ খুরশিদ মিয়া, উত্তর ইউনিয়নের চানপুর এলাকার হৃদয় চন্দ্র দাস, ভবানীপুর গ্রামের তাসলিমা আক্তার, পৌর শহরের তারাগন এলাকার মোঃ সজীব মিয়া ও হাসিমপুর গ্রামের সফিকুল ইসলাম। গতকাল রবিবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, পুলিশের অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ছমিউদ্দিন বলেন, গতকাল দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ১৬০২.২০২৫ইং