
মেহেদী হাসান মুন, অনুসন্ধানী প্রতিবেদক, রংপুর বিভাগঃ
২১ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মেহেদী হাসান মুন, সদস্য সচিব এস এম ফজলুল করিম লিটন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সম্মানিত সদস্য রুস্তম আলী সরকার, লোকমান ফারুক, নুরে আলম নূর, মোস্তাফিজার রহমান বাবলু, আহসান হাবীব মিলন, রবিউল ইসলাম, মোশারফ হোসেন, অঞ্জন সরকার, সৈয়দা কনক শিল্পী আক্তার, হীরামনি, এম এ বারী, আসাদুজ্জামান রিপন, ইউনিয়নের মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব আব্দুল মাবুদ প্রমুখ।
২১ ফেব্রুয়ারি শুক্রবার মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালনে সংগঠন কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা অর্ধনমিতকরণ, সন্ধ্যায় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।