
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজার সংলগ্ন চাওড়া খালের উপড় নির্মিত একটি লোহার সেতু ধ্বসে বৌভাতে যাওয়ার সময় কনেযাত্রী নিয়ে একটি মাইক্রোবাস খালে পরে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ধ্বসে পড়া সেতুর স্থলে দুই ইউনিয়নবাসীর চলাচলাচলের সুবিধার্থে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ গ্রহন করা হয়।
সেতুটি ধ্বসের পর চাওড়া এবং হলদিয়া ইউনিয়নবাসীর কষ্ঠ লাঘবের কথা বিবেচনা করে হলদিয়া ইউনিয়নের বিষিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মকবুল আহম্মেদ খানের উদ্যোগে ১২০মিটার প্রস্থের একটি কাঠের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
সোমবার সকাল ১১ টায় কাঠের সেতু নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে উপজেলার হলদিয়া বাজারে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
হলদিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মোঃ নান্নু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারেক হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা