
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি :
সাতক্ষীরার নবাগত জেলা প্রসাশক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ বলেছেন,আমি কি করছি নিজের বুকে হাত রেখে বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন তাহলে কোন বিচারের প্রয়োজন হবে না।ঘুষ,চাঁদাবাজি, প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে।সমাজে ভালো ও খারাপ দুই ধরণের মানসিকতার মানুষ আছে।নিজেদের কর্ম বিচার করলে আমরা বুঝতে পারবো আমরা কোন পথে আছি।শয়তান দুষ্ট লোক সমাজে অশান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি করে।
সোমবার(২১অক্টোবর)সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অণুজা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রসাশক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহম্মেদ এই সব কথা বলেন।
জেলা প্রসাশক আরো বলেন সরকারি কর্মচারি ও কর্মকর্তা জনগণেন সেবক হিসাবে জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেন।কিন্তু কিছু কর্মচারি তা ভুলে গিয়ে বাড়তি আয়ের প্রতিযোগিতা করেন।এই সব এখন থেকে ভুলে গিয়ে জনগণের সেবাই কাজ করেন।এতে করে জনগণের ভালবাসা ও পরকালে মুক্তি পেতে পারেন।উপস্থিত সবার উদ্দেশ্য বলেন কেউ টাকা চাইলে বলবেন টাকার কথা ভুলে যান সঠিক কাজ করেন,দুর্নীতি ও অনিয়মের দিন শেষ।আমরা এমন সমাজ গড়বো যেখানে থাকবে না কোন জেল হাজত।মানুষ অপরাধ করবে না,গ্রাম হবে আদর্শ গ্রাম।আমি আমার এলাকায় ১৬টা গ্রামকে আদর্শ গ্রামে রূপান্তরিত করেছি।আজও আমার গ্রামে কোন অশান্তি বা বিশৃঙ্খলা নেই।কোন সমস্যা হলে নিজেরাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি)অমিত কুমার বিশ্বাস,মেজর মুশফিকুর রহমান,থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু,উপজেলা বিএনপির সভাপতি শেখ এবাদুল ইসলাম,সদস্য সচিব ডা:শেখ শফিকুল ইসলাম বাবু,জামায়তের ইসলামের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকি,সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল গফুর, পূজা উদযাপন পরিষদের কমিটির সেক্রেটারি মিলন কুমার ঘোষ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।