
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীতে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে ডিসেম্বর ২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টায়
এই অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষতঃ কিশোর অপরাধ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা কার্যকর, গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বাণ চাকমা, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষণ বানার্জী, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন।
এছাড়াও সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিট এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।