
হাফিজুর রহমান(বিশেষ প্রতিনিধি)ক্রাইম
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।৫ তারিখের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মী গা ঢাকা দিয়েছে।কেউ আবার পালিয়ে গিয়েছে বিভিন্ন দেশে।
এর মধ্যো শেখ হাসিনার ফোন আলাপ ও নেতাকর্মীদের গোপন স্থান থেকে বিবৃতি ও ভিডিও বার্তায় বিপাকে ফেলেছে তৃণমূল নেতাকর্মীদের।
সর্বশেষ গত ১০নভেম্বর শহীদ নূর হোসেন দিবস কে কেন্দ্র করে কর্মসূচি ঘোষণা করে যা পালন করতে নেতাকর্মীরা ব্যর্থ হয়ে নতুন করে বিপদে পড়েছে তৃণমূল নেতাকর্মীরা।
১০ তারিখের আগে হাসিনার ফোনালাপ এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বিভিন্ন গুজব ছড়াচ্ছে যা বিশ্বাস করে বিভিন্ন নেতাকর্মী রা প্রকাশ্য এসে বিপদে পড়ছে।
এদিকে বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ধরপাকড় অন্যদিকে বিএনপি সহ অনন্য দলগুলোর নেতাকর্মীদের নিশানায় পড়ছেন তারা।
সম্প্রতি একটি অডিও কল রেকর্ড শোনা যায়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এক নেতাকে কিছু নির্দেশনা দিচ্ছেন। সেখানে ১০নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দেয়া হয়।শহীদ নূর হোসেনের ছবির পাশাপাশি আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি আনতে বলা হয়।যাতে করে ট্রাম্পের ছবি নিয়ে আসলে প্রশাসন বা অন্য কোন বিরোধীদলের নেতাকর্মীরা বাধা দিলে সেই ছবি ভালো করে তুলে রাখা হয়। তিনি (শেখ হাসিনা)এই ছবি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবে, কারণ ট্রাম্পের সাথে হাসিনার ভালো লিঙ্ক আছে।
জানা গেছে ১০ই নভেম্বর আওয়ামীলীগের কর্মসূচি ঘোষণা করার পর বিএনপি’র নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে মহড়া দিয়েছে। এমনকি সাধারণ মানুষও আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে বেড়াচ্ছেন। এতে করে তীব্র আতঙ্ক কাজ করছে তৃণমূল সহ আওয়ামী পন্থ সকল নেতাকর্মীদের মাঝে। ১০ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে অনেকটা আওয়ামী লীগ শূন্য হয়ে পড়েছে এলাকাগুলোতে। নতুন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাসায় বা কেউ গা ঢাকা দিয়েছেন অন্য কোন এলাকায়।