
হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি :
যশোর জেলার কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান নামে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলে পরিষদ সদস্যরা।
ইউনিয়ন পরিষদের ইউপি সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদ্স্যরা বলেন দীর্ঘ দুই বছর সাত মাস ইউনিয়নের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত আছে। এহেন পরিস্থিতিতে চেয়ারম্যান সাহেব আমাদের সাথে বিভিন্ন সময় অন্যায় ও অত্যাচার করে আসছে। যার কারনে ইতিমধ্যে আমরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ বিভিন্ন দপ্তরে দিয়েছিলাম।
কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় তিনি আওয়ামী লীগ সরকারের চেয়ারম্যান হিসেবে পরিচিত ছিল যার কারনে বিভিন্ন দপ্তর অভিযোগগুলো স্থগিত করে দেয়। বর্তমান পরিস্থিতিতে বিগত দিনে ১% টাকা ও ইউনিয়নের আর্থিক সহায়তা বিল এবং অন্যান্য প্রকল্পগুলো নিজের ইচ্ছায় ৫০% নিজে নিয়া প্রকল্পে ভাগ করেন।যদি কোন সদস্য প্রতিবাদ করে তাকে দলীয় ভয়ভীতি দেখায় এবং পরিষদের সকল কার্যক্রম বন্ধ করে দেবে বলে ভয় দেখায়।
এমন পরিস্থিতিতে দুর্নীতিবাজ স্বজনপ্রীতি ও খামখেয়ালী চেয়ারম্যানের বিরুদ্ধে অনস্থা আনে ইউপি সদস্যরা।
ইউপি সদস্য হেকমত আলী জানাই পরিষদে ঠিকমত না এসে গ্রাম পুলিশের মাধ্যমে পরিষদের যাবতীয় নথি কগজ কেশবপুরে রেজিস্ট্রি তার ব্যাক্তিগত অফিসি বসে স্বাক্ষর করে যেটা সময় সাপেক্ষ ও হয়রানি মূলক।যার কারণে ইউনিয়নের সাধারণ মানুষ চেয়ারম্যানের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।বর্তমান বৃষ্টি ও জলাবদ্ধতায় ইউনিয়নের আংশিক মানুষ ভুগছে। যার কারনে উপজেলা নির্বাহী অফিসার ১ টন চাউল জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের বিতরণের জন্য দিয়েছেন। সেই এক টন চাউলের থেকে ৫০% চেয়ারম্যান সাহেবকে না দিলে গোডাউন থেকে তিনি চাউল উত্তোলন করবেন না বলে জানিয়ে দেন। তার কারণে জলবদ্ধতাই ক্ষতিগ্রস্ত অসহায় মানুষরা ত্রাণের চাউল থেকে বঞ্চিত হচ্ছেন।যার কারণে আজ সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা সবাই মিলে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর কাছে একটি অভিযোগ দাখিল করে।উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ আমলে নিয়ে দ্রুত ব্যাবস্থা নিবেন বলে জানান।