
ক্রাইম রিপোটার হাফিজুর (যশোর)
আজ যশোর জেলার কেশবপুর উপজেলা বিএনপি উদ্যোগে উপজেলা বিএনপির নেতারা বিভিন্ন ইউনিয়নের দুর্গাপূজার পূজা মণ্ডপ পরিদর্শন করে।
কেশবপুর উপজেলা বিএনপি’র আজ উপজেলার ২ নম্বর সাগরদাড়ি ইউনিয়ন ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন ও ৪ নম্বর বিদ্যানন্দকাঠি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে।
উক্ত পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ হিন্দু সম্প্রদায়ের লোকের উদ্দেশ্যে বলেন আপনাদের সব কিছু জান মালের নিরাপত্তা দায়িত্ব উপজেলা বিএনপির।
বক্তব্য প্রদান করেন কেশবপুর পৌরসভা বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস তিনি বলেন যেকোনো প্রয়োজনে হিন্দুর সম্প্রদায়ের সাথে থাকবেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।
পূজা মন্ডপের পরিদর্শনে আরও ছিলেন কেশবপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন বিশ্বাস উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান যুবদল নেতা আলমগীর হোসেন মেহেদী হাসান এবং উপজেলা বিএনপির নেতা ফারুক হোসেন খান দৈনিক ডাক বেলার ক্রাইম রিপোর্টার হাফিজুর রহমান প্রমূখ।