
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৬নং কাকরকান্দি ইউনিয়নের পিঠাপুনি গ্রামে অন্যের জমিতে বসবাস করেন শ্রবণশক্তি হারানো উম্মে কুলছুম (৫৮) এই বৃদ্ধ মহিলা।
উম্মে কুলছুম স্বামী হারিয়েছেন অনেক আগেই,সন্তান না থাকায় একটু সুখের আশায় দ্বিতীয় বার বিবাহ করেন তবে সে স্বামী উম্মে কুলছুম কে রেখে চলে জান। এলাকাবাসীর সূত্রে জানা যায় উম্মে কুলছুম এর এক ভাতিজা মাঝে মাঝে তার খোঁজখবর নেওয়ার জন্য ওষুধ কিনে দেয়।
সরজমিনে গিয়ে দেখা যায় মানব কল্যাণ সংস্থার ইনসাফ এর পক্ষ থেকে বৈদ্যুতিক মিটার দেওয়া হয়েছে। তবে সংস্থাটি মাঝে মাঝে আর্থিক সহযোগিতা করে থাকেন।
দীর্ঘদিন যাবত খাদ্য সহায়তা পাচ্ছেন না উম্মে কুলছুম। এমন কি ঈদুল আযহার দিনেও উম্মে কুলছুম চুলায় আগুন জলে নাই । ঈদুল আযহার এক সপ্তাহ অতিবাহিত হলেও এখনো তার চুলায় জলেনি আগুন। এই এক সপ্তাহ যাবত প্রতিবেশীর দেওয়া খাবার খেয়ে দিনরাত পার করছেন। তবে অধিকাংশ সময় অনাহারীই দিনরাত পার হচ্ছে উম্মে কুলছুমের। দীর্ঘ সময় অনাহারী থাকায় অসুস্থ হয়ে আরও বিপাকে পড়েন উম্মে কুলছুম। এখন না পারছে চিকিৎসা করতে আর না পারছে খাবার ব্যবস্থা করতে।
উম্মে কুলছুম এর সাথে ডাক বেলা নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি সাথে কথা বলেন এ সময় তিনি আশেপাশে মানুষ দের সহযোগিতা চান যেন আমি তিন বেলা ভাত খেতে পারি এই কথা বলে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন উম্মে কুলছুম।
এবেপারে কাকরকান্দি ইউনিয়ন চেয়ারম্যান নিয়ামুল কাউছার এর সাথে কথা বললে তিনি বলেন উম্মে কুলছুম কে সরকারি সহযোগিতা দেওয়া হয় এবং পিঠাপুনি গ্রামের ইউপি সদস্য তার খোঁজ খবর রাখছেন।
তবে এলাকাবাসী বললেন ভিন্ন কথা ইউপি সদস্য কিংবা চেয়ারম্যান কেউ খবর নেয়নি এখন পর্যন্ত উম্মে কুলছুমের। উম্মে কুলছুমের নামে দশ টাকা কেজি চাউল বিজিএফ এর একটি কার্ড থাকলেও টাকার অভাবে চাউল তুলতে পারেনা।