
শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম গণসংযোগ ও পথসভা করেছেন। কর্ণঝোড়া বাজারে গণসংযোগ করেছেন।
পৌর কাউন্সিলর আশরাফুল ইসলাম বুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন।
এসময় শতাধিক মহিলা ভোটার উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, এছাড়া গণসংযোগ ও পথসভায় অংশ গ্রহণ করে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকব্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন ও আওয়ামীগ,উপস্থিত ছিলেন কাকিলাকুড়া ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, উপস্থিত ছিলেন কাকিলাকুড়া ইউনিয়নের ইউপি সদস্য শামীম আহাম্মদ জুয়েল যুবলীগসহ সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।
কর্ণঝোড়া বাজার নির্বাচনী অফিস উদ্ভাবন
বাহার বাজার, শেখদি মোড় ও গিলাগাছা বাজারে নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করা হয়। এছাড়া, গত রাতে শ্রীবরদী পৌর শহরে শ্রীবরদী উপজেলা প্রধান নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন করা হয়েছে।