
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাব্বির হোসেন (২৫) নামের এক যুবককে শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রোল দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে খুন করেছে দুবৃত্তরা। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
নিহত মো. সাব্বির মিয়া (২৫) ব্রাহ্মণবাািড়য়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারুপ পশ্চিম পাড়া হানিফ মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, সাবিব্বর মিয়া প্রবাসে ছিলেন। একেবারে দেশে চলে আসেন। ঢাকার একটি কনষ্ট্রাকশন কোম্পানীতে চাকুরী করতেন। ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গত শুক্রবার রাতে খাবার খেয়ে তার ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টা ১০মিনিটের সময় দুইজন লোক তাকে ঘর থেকে ঢেকে নিয়ে যায়। এ সময় সাব্বির তার বন্ধু বিলঘর গ্রামের খাইরুলকে ঘটনাটি জানিয়ে তাকেও আসতে বলেন।
খাইরুল বাড়ি থেকে আসার পরে বিলঘর হাদিস মাকেটের ব্রীজের নিচে চিৎকার করতে থাকে। এ সময় খাইরুল দৌড়ে গিয়ে সাব্বিরের পরিবারকে খবর দেয়। সাব্বিরের মা আমেনা বেগমসহ পরিবারের লোকজন তাকে খাল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সাব্বির তার মাকে জানিয়েছে দুইজন লোক তাকে ডেকে নিয়ে ১০/১২জন লোক তাকে পিটিয়েছে। কিছুক্ষনের মধ্যেই সাব্বির আর কথা বলতে পারছিল না। দ্রæত গতিতে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে আজ শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে কসবা থানায় নিয়ে আসে। পরে ময় তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের চাচা ইউসুফ মিয়া বলেন, আমাদের বাড়ি রাস্তার পাশে। এ রাস্তা দিয়ে মাদক পাচার হয়। সাব্বির মাদক পাচারের বিরোধীতা করেন। তাঁর অনেক শত্রæ এলাকায় রয়েছে। রাতে দুইজন লোক তাকে ডেকে নিয়ে গেছে। কিছুক্ষন পর ব্রীজের নিচে নিয়ে হাত-পা ভেঙে দিয়েছে। শরীরে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। তার মাকে ঘটনাটি বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনার দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ০৫.০৪.২০২৫ইং