
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
মহামারী করোনার কারনে বন্ধ ঘোষনার পর থেকে দীর্ঘ সাড়ে চার বছরেরও বেশী সময় বন্ধ ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে অবস্থিত তারাপুর-কমলাসাগর সীমান্ত হাট। করোনার পর অন্য হাটগুলো চালু হলেও এই সীমান্ত হাটটি এ পর্যন্ত চালু না হওয়ায় ব্যবসায়ীরা হতাশ। ভারতীয় ক্রেতা ও ব্যবসায়ীদের নিকট বকেয়া রয়েছে প্রায় কোটি টাকা। এই হাটটি পুনরায় চালু হলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই হাটটি দ্রæত খুলে দেয়ার দাবী তাদের।
জানা যায়, ২০১৫ সালের ১১ জুন ভারত-বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ভারতের সিপাহীজলা জেলার কমলাসাগর ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার তারাপুর সীমান্তে শুভ সুচনা হয় কসবা সীমান্ত হাটের। দুই দেশের বাসিন্দাদের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক ও বৈধভাবে দুই দেশের বিভিন্ন পন্য বেচা-কেনার লক্ষ্যে চালু করা হয়েছিলো হাটটি। প্রথমে দুই দেশের ৫০টি দোকান দিয়ে শুরু হলেও পরবর্তীতে তা বাড়িয়ে দুই দেশের ১০০টি দোকান চালু করা হয়। প্রায় ছয় বছর চালু থাকার পর বিশ^ব্যাপী মহামারী করোনার কারনে ২০২০ সালের মার্চ মাসে দুই দেশের বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় হাটটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন পরিচালনা কমিটি। এ নিয়ে কয়েক দফা সভাও হয়। গত ২৯ জুলাই হাটটি পুনরায় চালু হওয়ার কথা ছিলো। আন্দোলনের মুখে সরকার পতনের পর থমকে যায় হাট চালুর বিষয়টি। সপ্তাহে রবিবার বসতো এ হাট।
হাটের একাধিক ব্যবসায়ী জানান, হাট পুনরায় চালু হলে ভারতীয় ব্যবসায়ী ও ক্রেতাদের নিকট বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। কসমেটিকস, কাপড়, ক্রোকারিজ, লোহার তৈরি সামগ্রী সহ অনেক দোকান ছিলো এ হাটে। ভালই চলছিলেন তারা।
হাট পরিচালনা কমিটির বাংলাদেশ অংশের সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্রেট (এডিএম) মাহমুদা আক্তার জানান, ২৯ জুলাই হাট চালুর কথা থাকলেও ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের কারনে পরবর্তী পরিস্থিতিতে বানিজ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। বানিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি ।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ ঃ ১৮-১১-২০২৪ ইং।