
মো. শরীফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের বিশেষ অভিযানে, ৬শত পিস ইয়াবা ও ইয়াবা পাচারে ব্যবহার করা একটি মোটর সাইকেল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্ৰাম রেলক্রসিং রাস্তার উপর থেকে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদেরের দিক নির্দেশনায় এস আই কামাল হোসেন, এ এস আই মাসুদ সরকার ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক গুলো উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া সদরের, চান্দি হেকিম বাড়ির মোঃ মোবারক উল্লাহর ছেলে মোঃ হাসিবুর রহমান।
এবিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের বলেন পুলিশ সুপার মহোদয়ের দীক নির্দেশনায় মাদক অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার রুজু করা হয়েছে। তিনি আরো বলেন।
মো. শরীফুল ইসলাম, মো. শরীফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ। তারিখ- ১৫.১১.২০২৪ইং