
নিউজডেক্স ঃ রূপসজ্জা ব্যবহৃত হয়ে থাকে দেশে-বিদেশি নানান রকমের মুখের রং ফর্সা করার ক্রিম । সেই রূপসজ্জার কারণেই দেশে বিক্রি হয় অসংখ্য বিদেশি নামিদামি ব্যান্ডের ক্রিম । নাইট ক্রিম হিসাবে মহিলারা খুব ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন কিন্তু তারা জানে না এই ক্রিমগুলো ত্বকের জন্য ক্ষতিকর কেমিক্যাল ধারা তৈরি যা মানুষের ত্বকের জন্য নীরব ঘাতক হিসেবে কাজ করে থাকে ।কিছুদিন মুখে দিলে স্কিন ক্যান্সার টা অনিবার্য । তারপরেও দেশের অসংখ্য মহিলা আছে এই ক্রিম ব্যবহার করে থাকে এই ক্রিম ব্যবহার করে তারা ত্বক ফর্সা করার কাজে ব্যস্ত । যেকোনো কসমেটিক দোকানেই গেলে সাধারণত এই ক্রিমগুলো পাওয়া যায় দোকানদার ক্রিমগুলো ক্ষতিকর জেনেও অনেক সময় বেশি লাভের আশায় বিক্রি করে থাকে ।
গত ১৫ ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক শরিফুল ইসলাম গাজীপুর কালিয়াকৈর উপজেলা চন্দ্রা জে,বি টাওয়ারে কসমেটিক দোকানে অভিযান চালায় । অভিযান চালিয়ে চারটি দোকানে ১৩০০০ টাকা জরিমানা করে এবং প্রাথমিক সর্তকতা থাকা নির্দেশ দেন এবং চারটি দোকানের প্রায় ৩০ হাজার টাকার ক্রিম নিজ হাতে সে নষ্ট করে দেন । সে আরো বলেন এই ক্রিম ব্যবহার করলে মানুষের স্কিন ক্যান্সার হতে পারে তাই আমি এই ক্রিম ব্যবহারের জন্য নিষেধ করি , পাকিস্তানি ও ইন্ডিয়া সহ মোট ১৯ প্রকারের ক্রিম সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে , সরকার নিষিদ্ধ ঘোষণা করা ক্রিম আসুন আমরা সকলে মিলে এ সমস্ত পণ্য বর্জন করে নিজের শরীর স্বাস্থ্য এবং রোগ থেকে মুক্তি থাকি ।