
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড (সাবদিয়া-বায়সা) থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিলেন সাবেক ইউপি সদস্য দবির উদ্দিন। এ লক্ষ্যে তিনি দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদ বাতিল ঘোষণ করার পর থেকে কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দাবির উদ্দিন দলীয় নেতা-কর্মীদের দোয়া ও সমর্থন পেতে গণসংযোগ শুরু করেছেন। তিনি দলীয় মনোনয়ন নিয়ে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করার জন্য দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। এর আগে তিনি কাউন্সিলর পদে এ ওয়ার্ড থেকে নির্বাচন করলে ভোট ডাকাতির ভোটে আওয়ামীলীগের প্রার্থীর কাছে হেরে যান। ৩ নং ওয়ার্ডের বায়সা গ্রামের মোশাররফ হোসেন বলেন, দাবির উদ্দিন একজন বিএনপি প্রেমিক লোক। কেশবপুর পৌরসভা গঠনের পর থেকে তিনি দক্ষতার সাথে এ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এর আগেও বায়সা গ্রাম মজিদপুর ইউনিয়নে মধ্যে থাকায় তিনি একাধিকবার সুনামের সাথে বায়সা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ভোট ডাকাতির গত সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার বসত বাড়ি ভাঙচুর করে। ওই হামলায় তিনি মারাত্মক আহত হন।
একান্ত সাক্ষাৎকারে দাবির উদ্দিন বলেন, তিনি নির্বাচিত হলে আইন-শৃঙ্খলার উন্নয়ন করার পাশাপাশি ওয়ার্ডকে মাদকমুক্ত করার জন্য কাজ করবেন। সর্বোপরি তিনি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, পানি নিষ্কাশন, ড্রেনেস ব্যবস্থার উন্নয়ন করবেন।