
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা)
গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় চাঁদপুর বোর্ডিংয়ে (আবাসিক) অভিযান চালিয়ে ২১ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। (৩ নভেম্বর) রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মান্নান প্লাজায় চাঁদপুর বোর্ডিংয়ে অসামাজিক কার্যকলাপ চলে। পুলিশ অভিযান চালালেও, আবার কিছুদিনের মধ্যে ওই আবাসিকে আবারও অসামাজিক কার্যকলাপ শুরু হয়। এ বিষয়ে এসআই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, চন্দ্রা এলাকায় চাঁদপুর বডিং নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে ২১ জনকে আটক করা হয়েছে। তাদের মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।