
সরকার মাজাল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ মার্চ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন কর্তৃ ক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে- কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মহান স্বাধীনতা দিবসে কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পস্তবক করেন উপজেলা প্রশাসন, কালিয়াকৈর অফিসার্স ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ কালিয়াকৈর থানা, কালিয়াকৈর উপজেলা আওয়ামী, কালিয়াকৈর পৌর আওয়ামী, কালিয়াকৈর প্রেসক্লাব, বিভিন্ন সংগঠক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও শিক্ষক বৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: কামাল উদ্দিন সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো: সেলিম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয় ও সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, ডেপুটি কমান্ডার আবু নাসির, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হক সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠক, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
##############################
সরকার মাজারুল ইসলাম
গাজীপুর জেলা,প্রতিনিধি
মোবা: ০১৭২০৬২৭৪৮০
তাং ২৬-০৩-২০২৪ ইং