
সরকার মাজহারুল ইসলাম, গাজীপুর জেলা (প্রতিনিধি)
গাজীপুরের কালিয়়াকৈরে জামালপুর চৌরাস্তা কালিয়াকৈর সড়কের করতোয়া স্পিনিং মিলের পাশে বৃহস্পতিবার রাত আটটার দিকে রহস্যজনত ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের দায়ের কূপে সজীব সরকার (৩৮) নামের এক যুবক নিহত হয়ে়ছেন। নিহত সজীব সরকার উপজেলার গাবচালা গ্রামের মোঃ মুক্তার আলীর ছেলে । এসময় সোহেল মিয়া নামের এক ডাকাতকে এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সপোর্দ করে। আটককৃত সোহেল বগুড়া জেলার শেরপুর থানার হাটগাগড়ি গ্রামের আসাদুল শেখের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে সজীব ও তার পাশের বাড়ির আনিস মিয়ার ছেলে রয়েল মিয়া এরা যৌথভাবে মাটির ব্যবসা করে আসছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে তারা দুজনেই মাটি বিক্রির টাকা নিয়ে় বাড়িতে আসার সময় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাটুরিয়া চালার ঢালুর নিকট করতোয়া স্পিনিং মিলের কাছে আসার সাথে সাথেই একদল ডাকাত তাদের আক্রমণ করে। এ সময় ডাকাত দলের কবল থেকে রয়েল মিয়া ডাক চিৎকার করতে করতে দৌড়িয়ে পাশের বাড়ির দিকে চলে গেলেও সজীব ডাকাতদের হাত থেকে পালিয়ে যেতে পারেনি। ডাকাতরা সজীবকে দা দিয়ে় কুবিয়ে গুরুতর আহত করে মাটিতে ফেলে দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্য হয়। রয়েল মিয়ার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সোহেল (২৪) নামের এক ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে প্রেরণ করেন। মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ জানান গেছে আটককৃত ডাকাত সোহেল মিয়া উপজেলার বারইপাড়া কোয়েল ফ্যাক্টরির কাছে বাসা ভাড়া নিয়ে চন্দ্রা স্পিনিং মিলে ওয়ার্কার হিসেবে কাজ করেন। তিনি ১ হাজার টাকা ভাড়ায় ডাকাতি করতে গিয়েছিলেন। এসময় দৈনিক ডাকবেলা পত্রিকার জেলা প্রতিনিধির সাথে সাক্ষাতে সজিব সরকারের স্ত্রী জানায় যদি ডাকাত দলের সদস্য আমার স্বামী কে হস্ত্যা করে তাহলে তার পকেটে থাকা বিশ হাজার টাকা কেন নিল না তা কেন রয়েল মিয়ার নিকট পাওয়া গেল এবং তার বোন সিমা এটি রহস্যজনক মৃত্যু তার ব্যবসায়িক পাটনার রয়েল ও আতাউর জড়িত বলে তাদের সন্দেহ এবং তাদের প্রচলিত আইন অনুযায়ী শান্তির দাবি করেন। এ ব্যাপারে কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান বৃহস্পতিবার রাতে ডাকাতির ঘটনায় থানায় মামলার একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রæত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।