
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি,
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার উপর গাজীপুরের কালিয়াকৈরে গতকাল মঙ্গলবার সকালে আন্তঃউপজেলা বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ ও ২০২৪ইং এর পুরস্কার বিতরন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও অংশগ্রহণ কারী শিক্ষার্থী সূত্রে জানা গেছে, “প্রচলিত শিক্ষাব্যবস্থার চেয়ে প্রযুক্তিভিত্তিক কারিগরি শিক্ষা ব্যবস্থাই উত্তম” এই প্রতিপাদ্য বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগী আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গোয়ালবাথান এলাকায় বাংলাদেশ এ্যাডভেন্টিস সেমিনার স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ আরো অনেকে। এ আন্তঃউপজেলা বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ এ ৭২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চুরান্ত পর্বের এ বিতর্ক প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে ভাষা শহীদ আব্দুল জব্বার ভিডিপি স্কুল এন্ড কলেজ ও ভান্নারা ট্যালেন্টপুল হাই স্কুলের শিক্ষার্থীরা। ‘প্রযুক্তিভিত্তিক কারিগরি শিক্ষা ব্যবস্থাই উত্তম’ বিষয়বস্তু নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় ভাষা শহীদ আব্দুল জব্বার ভিডিপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিজয়ী অর্জন করে। এ বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ তুহিনুর রহমান। এছাড়া বিচারকমণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এর প্রভাষক মাহিদুল ইসলাম, জাপান ফন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুল কাইয়ুম। এ বিতর্ক প্রতিযোগিতায় উভয় দলের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য দলের পক্ষ ও বিপক্ষের প্রতিযোগীরা তাদের সুন্দর যুক্তি উপস্থাপন করে। এসময় গ্যালারীতে উপস্থিত সহস্রাধীক শিক্ষার্থী ও বিশেষ অতিথি ছিলেন।
###
তারিখ- ১৭.০৭.২০২৪ইং