
ষ্টাপ রিপোটার:শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা, ও জনাব দেশনায়ক তারেক রহমানের দীর্ঘআয়ু কামনাই এক ইফতার ও দোয়া মাহাফিলের আয়োজন করা হয়। গত ২১ই মার্চ রোজ শুক্রবার । দোয়া মাহাফিলে আয়োজন করা হয় কালিয়াকৈর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের রেজিঃ নঃ ৪৩৭৮ এর উদ্যোগে। উক্ত ইফতার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। কালিয়াকৈর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার ,কৃষক, শ্রমিক, গরিব মেহনত, জনসাধারন মানুষের নেতা জনাব মোঃ সাইজুদ্দিন উদ্দিন আহমেদ। অনুষ্টানের সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ_সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জনাব মোঃ জুলফিকার জনি। আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মোশারফ সিকদার, গাজীপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম সরকার, কালিয়াকৈর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন বাবু, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাহিদ, মোঃ আজিজ, মোঃ খাইরুল ইসলাম,অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মোঃ নবাব হোসেন। আরো উপস্থিত ছিলেন হাজী রিপন, মোঃনুরু মিয়া,রফিক, রুবেল, সেলিম, গোলজার সহ কালিয়াকৈর থানা নির্মাণ শ্রমিকের সকল সদস্যবৃন্দ ।