
সরকার মাজহারুল ইসলাম, (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর ভাওয়াল মির্জাপুর সড়কে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু ঘটনা ঘটেছে। ঘটনার এক সপ্তাহ পার হলেও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষসহ কেউই দায় দায়িত্ব নিচ্ছে না।
এলাকাবাসী সূত্রে জানা গেছে মধ্যপাড়া ইউনিয়নের কামার চালা এলাকায় করতোয়া স্পিনিং মিলের গ্যাস সংযোগের জন্য পাকা রাস্তা কেটে প্রায় তিন কিলোমিটার রাস্তা নষ্ট করে রেখেছে। গ্যাস লাইন বসানোর পরে রাস্তা মেরামত করে দেওয়ার কথা থাকলেও তারা সম্পূর্ণ রাস্তা ঠিক না করে চলে যায়।
ও যান চলাচলে অযোগ্য হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। খানাখন্দে পড়ে পথচারী মৃত্যুর ঘটনা ও ঘটেছে। বিশেষ করে করতোয়া স্পিনিং মিলের সামনে থেকে ভাওয়াল মির্জাপুর তুরাগ নদীর ব্রিজ পর্যন্ত একেবারেই যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
বৃষ্টি হওয়ায় ওই গর্তে পানি জমে থাকায় যান চলাচলে বিঘ্নিত হচ্ছে।
আবার অনেক সময় সড়কসহ পাশে গ্যাস লাইনের গর্তের মধ্যে পানি জমে থাকায় চালকরা বুঝতে পারেন না গর্তের গভীরতা কত এই জন্য তারা তাদের গাড়ি নিয়ে ওই সমস্ত গর্তে আটকে যায় এতে যানবাহনের ব্যাপক ক্ষতি হচ্ছে। এভাবে
জামালপুর বাজারের হাফ কিলোমিটার পূর্ব পাশে মাছের খামার এর কাছে গ্যাস পাইপ বসিয়ে রাস্তার পাশ ঠিক না করেই তারা চলে গেছে। প্রচুর বৃষ্টি হওয়ায় ওই গর্তে পানি জমে থাকায় অনেকে তাদের গাড়ি নিয়ে ওই গর্তের মধ্যে পড়ে গিয়ে আহত সহ মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
মির্জাপুর এলাকার এক মোটরসাইকেল চালক তার মাকে মোটর সইকেলে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি গর্তের মধ্যে পড়ে গেলে তার মা মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। এবং নাক এবং কান দিয়ে রক্ত বেরিয়ে আসে। এসময় এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় ঘটনাস্থল থেকে হাফ কিলোমিটার দূরে যাওয়ার পর আহত নারী মৃত্যুবরণ করে।
সরকারি পাকা রাস্তা কেটে গ্যাস পাইপ বসানোর পর পুনরায় রাস্তা মেরাম ত করে না দেওয়ার বিষয়ে করোতোয়া স্পিনিং মিলের ম্যানেজার আনোয়ার হোসেন জানায় রাস্তা মেরামতের কাজটি স্থানীয় এক লোককে দেওয়া হয় কিন্তু তিনি কাজ না করায় সাময়িক জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। গর্তে মোটরসাইকেল পড়ে মোটর সাইকেলের ওপর থেকে ছিটকে পড়ে চালকের মায়ের( মহিলার )মৃত্যুর বিষয়ে আমাদের কোন দায়ভার নেই।
উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল জানায় করতোয়া স্পিনিং মিল ের ম্যানেজার আনোয়ার হোসেনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্তা মেরামত করে দেওয়ার জন্য বলা হয়েছে। যদি তিনি এ কাজ না করে দেন তাহলে করতোয়া স্পিনিং মিলের কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৫-০৭-২০২৪ ইং