
সরকার মাজহারুল ইসলাম, (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় শুক্রবার রাতে বাজারের ফুটপাতের দোকান থেকে চাঁদা দাবী ও বাসাবাড়ির ময়লার ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে ৬জন আহতের ঘটনা ঘটেছে । আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দন আহমেদ মেডিকেল কলেজসহ উপজেলার বিভিন্ন হাসপাতালসহ ভর্তি করা হয়েছে। এঘটানায় বাজার কমিটির সভাপতি মাসুদ পারভেজ বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আসামী করে শনিবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, মৌচাক বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি মাসুদ পারভেজ সরকারী নিয়ম মেনে বাজার পরিচালনা করে আসছিলেন। সরকার পতনের পরই ওমর আলী ওই বাজারের দোকানদারদের কাছে চাঁদা দাবী করে। বিষয়টি বাজারের সভাপতিকে জানালে তিনি চাঁদা দিতে নিষেধ করে। এছাড়া শিল্পাঞ্চলের প্রত্যেক বাসা বাড়ী থেকে ময়লা গত কয়েক বছর ধরে খাইরুল ইসলাম নামের এক লোক নিজেদের কর্মচারী দিয়ে সংগ্রহ করতেন। পরে প্রতি বাড়ী থেকে একশত থেকে একশত পঞ্চাশ টাকা করে আদায় করতেন। শেখ হাসিনা সরকার পতনের পরই ওই ময়লার ব্যবসা ওমর ফারুক গ্রুপের লোকজন বাধা দিয়ে দখলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু খাইরুলের পক্ষে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহসিন সরকার ও মৌচাক বাজার কমিটির সভাপতি মাসুদ পারভেজ বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় মৌচাক বাজার এলাকায় মোহসিন সরকারের গ্রæপের লোকজন ও ওমর ফারুকের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ৬জন আহত হয়। আহতরা হলেন মৌচাক এলাকার মোঃ সাইফুল ইসলাম (৩৮), মোঃ হুমায়ু আহমেদ (৪০) ও মৌচাক বাজার সমিতির সভাপতি মাসুদ পারভেজ (৪০) ও তার ছেলে নুর আলম সিদ্দিকী কাব্য (১৮) স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। অন্য আহতরা মৌচাক এলাকার কয়েকটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এঘটনায় প্রতি পক্ষ সাইফুল ইসলামকে ছুড়িকাঘাত করলে তিনি গুরুতর আহত হয়। পেটে ছুড়ি থাকা অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজে নিয়ে যায় স্থানীয়রা। মৌচাক বাজার সমিতি সভাপতি মাসুদ পারভেজ জানান , গত তিনদিন ধরে আমাদের বাজারের দোকানদারদের কাছে ওমর আলী চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় হটাৎ করেই ওমর আলী দেশীয় অস্ত্রসহ তার ৪০/৫০জন লোকজন নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তার ছেলে কলেজ কাব্যের মাথায় ওমর আলীর লোকজন দা দিয়ে কুপ দিলে কাব্যের মাধা কেটে যাওয়াসহ ৬জন আহতের ঘটনা ঘটে। এঘটনায় ওমর আলী ,দীপু, রেজাউল করিম, মোঃ রায়হান, মোঃ শহীদ, মোঃ রাফিয়ান, মোঃ রিফাত, মোঃ মহিউদ্দিন, মোঃ বাবুল ও মোঃ কাশেমসহ অজ্ঞাত আসামী করে কালিয়াকৈর থানায় একটি অভিাযাগ দায়ের করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বলেন, মৌচাক বাজারের সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে একটি লিখিত লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।