
।
:মেয়াদোত্তীর্ণ গাজীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তিন সদস্যের আহ্বায়ক কমিটি আহ্বায়ক সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফজলুল হক মিলন।এর আগে রোববার (০২ ফেব্রুয়ারি) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আহ্বায়ক হয়েছেন বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হলেন, গাজীপুর ১ আসনের মাটি ও মানুষের নেতা জনাব, চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
আনন্দ রেলীর পরে সাইজুদ্দিন আহমেদ বক্তব্য রাখেন । তিনি নবগঠিত আহবান কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন । তিনি বলেছেন এই কমিটি দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তুলবে। গাজীপুর বিএনপির সকল অঙ্গ সংগঠনকে শক্তিশালী করে তুলবে । যা রাষ্ট্র মেরামতে গুরুত্ব ভূমিকা পালন করবে । এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর সভার ৯ নং ওয়ার্ডের বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা জুলফিকার রহমান জনি, কালিয়াকৈর উপজেলা নির্মাণ কমিটি সকল সদস্যবৃন্দ সহ কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা সাধারণ জনগণ ।