
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
গতকাল কুষ্টিয়ায় অদ্য বাদ মাগরিব জাতীয় পার্টি কাজী জাফর এর জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর হাফিজ লালু, সাধারণ সম্পাদক মোঃ আজমত আলী খান মনি ও সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরী, জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এর সাথে তার জেলা শাখার কার্য্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন। এসময় তাদের মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তারা সবাই তাদের নিজ নিজ দলের অবস্থান সম্পর্কে আলোচনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ খন্দকার এ কে আলী মুহাসিন, অঞ্চল টিম সদস্য ( কুষ্টিয়া – যশোর), অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার, জেলা সেক্রেটারি, কুষ্টিয়া ও মোঃ খায়রুল ইসলাম রবিন জেলা সহকারী সেক্রেটারি, কুষ্টিয়া। পরিশেষে সবাই সবাইকে ধন্যবাদ জানান।