
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া জেলার বটতৈল ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ডের স্কুল পাড়ায় মেইন রাস্তার পাশে সরকারি জমিতে দীর্ঘদিন যাবত ঘর করে বসবাস করে আসছিল মহির ড্রাইভার। গত ১৩-১০-২০২২ ইংরেজি তারিখে ভূমি দস্যুরা অতর্কিত হামলা চালিয়ে মহির ড্রাইভার এর বসত করা ঘরগুলো ভেঙ্গে দেয়। ভূমিদস্যু ফুলচান পিতা মৃত নেকবার, ফারুক ফুল চান এর ছেলে, মোসাম্মত রুমি, সহ অজ্ঞাত নামা চারজন,জানা যায় মহির ড্রাইভার এর সাক্ষাৎকার থেকে তিনি বলেন, হঠাৎ করে ১০-১২ জনের একটি সঙ্গবদ্ধ দল
আমার বসত ভিটাই এসে ঘরের বেড়া ভাঙ্গা শুরু করে দেয়
এবং একটি ঘর পুরাটাই ভেঙ্গে ফেলে। আমি বাধা দিতে গেলে আমাকে মারতে উদ্যত হয়। আমার চিৎকার শুনে পার্শ্ববতী সরকারি জমিতে বসত কারীরা আমাকে ওদের হাত থেকে উদ্ধার করে, আমি ওই যাত্রায় প্রতিবেশীদের সহযোগিতায় প্রাণে বেঁচে যাই। পূর্বেও ফুল চান দলবলসহ আমাকে হামলা করে, এ বিষয়ে স্থায়ী ইউপি সদস্য এলাকার মণ্ডল মাতুব্বর মিলে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন।
কোনরূপ উপায় না পেয়ে ইউপি চেয়ারম্যান মিন্টু ফকিরের কাছে বিষয়টি অবগত করি এবং সুষ্ঠু বিচারের দাবি জানায়।
কিন্তু এতে কোন লাভ হয়নি, আমি আমার ওই বসত ভিটায়
প্রাণের ভয়ে যেতে পারি না। ২০২২ সাল থেকে আমি অন্যথায় বসবাস করিতেছি,আমি একজন অসহায় মানুষ আমার শক্তি-সামর্থ কোনটাই নেই। তাই বলে কি আমার প্রতি এমনটি চলবে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সরকারি জমি ভূমিহীন যারা তারাই তো বসত করতে পারবে। এটাই তো সবার জানা, আমিও তো একজন ভূমিহীন, এর একটি সুষ্ঠু বিচার হোক আমার বসত ঘর দুষ্কৃতীরা ভেঙ্গে দিয়েছে আমি এর বিচার চাই।