
মোঃ হাসমত আলী অপু, বিশেষ ক্রাইম রিপোর্টার
১৮ই নভেম্বর ‘২৩’ কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার মসলেমপুর বালুর ঘাট পদ্মা নদীতে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের ক্রমবর্ধমান ভাঙ্গনে নদীর তীরবর্তী বিপুল এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙ্গনের এই অবস্থা প্রতিরোধ করা সম্ভব না হলে অচিরেই পাম্প হাউজ পর্যন্ত ধ্বস নামার আশঙ্কা সৃষ্টি হয়েছে জনমনে। এলাকাবাসীর পক্ষ থেকে অতি দ্রুত জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন রোধ করার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এলাকাবাসী দাবি করেন, স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধের জন্য এখানে ব্লক ফেলে নদীর পাড় রক্ষা করা অতীব জরুরী।
বিকেলে ভেড়ামারা উপজেলা জাসদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মাননীয় সংসদ সদস্য জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কে অবহিত করনের মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করার আশ্বাস দেন।
এ সময় ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী এলাকাবাসীর সামনে বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা কামাল মোস্তফা বকুল, বাহিরচর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু হাসান আবু,ধরমপুর ইউনিয়ন জাতীয় যুব জোটের সভাপতি মোঃ হাসমত আলী অপু, সাধারণ সম্পাদক নাঈম আহম্মেদ নয়ন, বাহিরচর ইউনিয়ন জাতীয় যুব জোটের সভাপতি টিক্কা মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান প্রমূখ।
স্থানীয় ব্যক্তিবর্গের মধ্য থেকে ভাঙ্গনের শিকার ভুক্তভোগী বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।