
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ায় আগামী ৩১অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
বিগত বছরের ন্যায় এবারো কুষ্টিয়া শহরের হাউজিং এর খোলা মাঠে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ স্থানটি কুষ্টিয়া জেলা ইজতেমার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাউজিং খোলা মাঠের বিশাল এলাকা জুড়ে সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্নের লক্ষ্যে সকল প্রস্তৃতি চলছে বেশ জোরেশোরে।
৩১ অক্টোবর বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে, চলবে ২ নভেম্বর পর্যন্ত। তিন দিনব্যাপী এই ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলীগ জামাতের মুরব্বি ও দেশবরেণ্য আলেমগণ।
ইজতেমায় প্রায় দুই লক্ষ মুসল্লী অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। ইজতেমা প্রাঙ্গনে স্থাপন করা হচ্ছে দুই’শ উপরে শৌচাগার, সাড়ে তিনশ প্রস্রাবখানা, গোসলখানা, অজুখানা।
এছাড়া চলছে বাশ কাবারি দিয়ে ছামিয়ানা টানানোর জন্য মুল মাঠের প্রস্তুতি। এদিকে ইজতেমাস্থলে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইজতেমার মাঠে সার্বিক নিরাপত্তার জন্য কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে।এছাড়া ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ বিভাগের অস্থায়ী ক্যাম্প বসানো হবে এবং ফায়ার সার্ভিস থেকেও অস্থায়ী ক্যাম্প হবে বলে জানা গেছে।